• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটে ছাত্রলীগ নেতার উপর ছাত্রদলের হামলা

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ১৩, ২০১৯
সিলেটে ছাত্রলীগ নেতার উপর ছাত্রদলের হামলা

দক্ষিণ সুরমা সংবাদদাতা
দক্ষিণ সুরমা উপজেলায় বিভিন্ন স্থানে ‘জেল হত্যা দিবস’ উপলক্ষে ব্যানার ফেস্টুন লাগানো অবস্থায় ছাত্রলীগ নেতা মো. আব্দুল মুহিনকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠছে।
গত মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১০টার সময় দক্ষিণ সুরমা উপজেলার কদমতলী বাজার সামনে এ ঘটনা ঘটে।
আহত আব্দুল মুহিন দক্ষিণ সুরমা উপজেলা শাখার ছাত্রলীগের সহ-সভাপতি, ২৭ নং ওয়ার্ডের আলমপুর গ্রামের আব্দুল জলিল ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ‘জেল হত্যা দিবস’ উপলক্ষ্যে চারজন জাতীয় নেতা ছবি সম্মিলিত ব্যানার কদমতলী বাজার মসজিদ সম্মুখে লাগানো অবস্থায় একটি অটোভ্যান সামনে এসে থামে। অটোতে থাকা ছাত্রদল নেতা আলমপুরের নাজিম উদ্দিন, কদমতলীর সাজা, গোটাটিকরের লিমন, আলমপুরের জাবির, গংগানগরের আফজলসহ আরও ১০-১৫ জন ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা তার উপরে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় তিনি গুরুতর আহত হন। হামলাকালীন আব্দুল মুহিন এর সাথে থাকা অটো ভ্যান চালক তারা মিয়া বেপারী ও প্রচার সম্পাদক আহমেদ শাফি তাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রাকিব রাবেয়া হাসপাতালে নিয়ে যায়।
কর্তব্যরত চিকিৎসক জানান, হামলায় আব্দুল মুহিনের ডান হাত ভেঙে গিয়েছে এবং তারা মিয়া গুরুতর জখম নিয়ে হাসপাতালে এসেছেন।

সংবাদটি শেয়ার করুন