
নিজস্ব সংবাদদাতা, ওসমানীনগর থেকে : মাদকদ্রব্য আজ সমাজের রন্দ্রে রন্দ্রে পৌঁছে গেছে। ওসমানীনগরের বিভিন্ন হাটবাজার, স্কুল-কলেজগামী কোমলমতি ছাত্র-ছাত্রীসহ অনেকেই মাদকের করালগ্রাসে নিমজ্জিত হয়ে ধ্বংসের দ্বারপ্রান্তে। “মাদককে না বলুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল সিলেটের ওসমানীনগরে এক মাদক বিরোধী র্যালি অনুষ্ঠিত হয়। স্থানীয় সংসদ সদস্য মোকাব্বির খানের নেতৃত্বে গতকাল স্থানীয় তাজপুর বাজার থেকে একটি র্যালি বের হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন বাজার ও গোয়ালাবাজারে গিয়ে র্যালিটি শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন মডার্ণ ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর বিক্রয় প্রতিনিধি আলাল আহমদ, সমাজকর্মী জাহেদুর রহমান, যুব ফোরাম ওসমানীনগর উপজেলা শাখার আহবায়ক ইসহাক আলী খান, সমাজসেবী হারুনুর রশীদ, স্বাস্থ্য কর্মী আবদাল হোসেন প্রমুখ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা