দক্ষিণ সুরমা উপজেলার ৯ নং দাউদপুর ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে তারেক রহমানের জন্মবার্ষিকী উদযাপন 

Daily Jugabheri
প্রকাশিত November 21, 2020
দক্ষিণ সুরমা উপজেলার ৯ নং দাউদপুর ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে তারেক রহমানের জন্মবার্ষিকী উদযাপন 
যুগভেরী রিপোর্ট :  আগামীর বাংলাদেশ, ১৬ কোটি মানুষের প্রাণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক ‘তারেক রহমান’ এর ৫৬’তম জন্মবার্ষিকীতে, দাউদপুর ইউনিয়ন ছাত্রদল এর আলোচনা সভা ও কেক কাটা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ২০ নভেম্বর শুক্রবার বাদ মাগরিব দক্ষিণ সুরমার দাউদ পুর ইউনিয়নে এই অনুষ্টানের আয়োজন করা হয়।
এমসি কলেজ ছাত্রনেতা আব্দুল মুকিত জাহাঙ্গীর এর পরিচালনায়, সভাপতিত্ব করেন মহানগর ছাত্রদলের সহ সভাপতি কবির আহমদ চৌধুরী উজ্জ্বল, প্রধান অতিথি হিসেবে ছিলেন  দাউদপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আতাউর রহমান আতা।
বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আশরাফুল ইসলাম বাহার,দাউদপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য শামসুল হক মসুদ, শেখ বাবরুল হোসেন বাবুল, দক্ষিণ সুরমা উপজেলা যুবদল নেতা মনজুর আহমদ, আবেদ আহমদ, সিলেট জেলা ছাত্রদলের সাবেক ক্রীড়া সম্পাদক মোঃ আজিজ রহমান (লিহিন), দক্ষিণ সুরমা উপজেলা যুবদল নেতা উজ্জ্বল আহমদ অভি।
উপস্থিত ছিলেন, সিলেট জেলা ছাত্রনেতা জাহাঙ্গীর আলম মুন্না, আহবাবুর রহমান সিদ্দিকী নুরুজ্জামান জিয়া ,আইন উদ্দিন,  মহানগর ছাত্রনেতা খায়রুল আমিন সুহেল,আলম আহমদ,মাসুম আহমদ রামিম, রাহেল আহমদ, কাওছার খান সুমন,ইউ/পি যুবনেতা খলিলুর রহমান,ইনতিয়াজ আহমদ, সুমন আহমদ, রিপন আহমদ, আব্দুল বাছিত,দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রনেতা সাইদুল ইসলাম, মারুফ আহমদ, সামাদ আহমদ, আলী আকবর, লিমন আহমদ।
ইউ/পি ছাত্রনেতা হাবিবুর রহমান,মাহদী, আদিল,সাজু,আফসার,সুমন, সাজু আহমদ, মাহবুব, বদরুল,নাঈম,জাহেদ, মুর্শেদ, সুমন,জাবেদ, তারেক,লায়েক, বলাই, সেবুল,সাহেদ,তাজুল প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন