
আদালত সূত্রে জানা গেছে, লাইসেন্স ও মূল্য তালিকা না থাকা এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রির দায়ে উপজেলার রতুলি বাজারের মাংস বিক্রেতা রইয়াছ আলী ও আব্দুল আজিজকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া বিভিন্ন অনিয়মের দায়ে দাসেরবাজারের দি ওয়াহিদ ফার্মেসীকে ৪ হাজার টাকা, এসকে ফার্মেসীকে ৩ হাজার টাকা, শাহজালাল ফার্মেসীকে ৩ হাজার টাকা, জয়তারা আয়ুর্বেদীকে ২ হাজার টাকা ও শান্তি মেডিলকেলকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা জানান, নানা অনিয়মের দায়ে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বমোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এধরনের ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা