
নিজস্ব প্রতিবেদক, নবীগঞ্জ :: নবীগঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলাম ধর্মনিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে ফয়ছল আহমেদ ফাহিম নামে এক তরুণের বিরুদ্ধে এলাকাজুড়ে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার রাতে তার ফেসবুক আইডি থেকে প্রকাশিত একটি বিতর্কিত
পোস্টকে কেন্দ্র করে শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষ তার বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ফাহিম দীর্ঘদিন ধরে ধর্মীয় বিশ্বাস, ইসলামি বিধান ও ধর্মীয় ব্যক্তিত্বদের নিয়ে আপত্তিকর মন্তব্য করে আসছিলেন। সর্বশেষ পোস্টটি প্রকাশের পর বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। শুক্রবার বিকেলের দিকে কয়েকশ মানুষ তার বাড়ির সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বিক্ষোভের একপর্যায়ে উত্তেজিত কয়েকজন ব্যক্তি অভিযুক্তের বাড়ির দরজা-জানালায় আঘাত করে এবং বাড়ির আশপাশে ভাঙচুরের চেষ্টা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে স্থানীয় প্রবীণরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। অভিযুক্ত ফাহিমকে বাড়িতে পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা জানান, তিনি কয়েকদিন ধরে বাড়িতে নেই। বিক্ষোভকারীদের কয়েকজন অভিযোগ করে বলেন, “ধর্মঅবমাননা করে কেউ এলাকায় শান্তিতে থাকতে পারে না। আমরা চাই প্রশাসন তাকে দ্রুত গ্রেপ্তার করুক।” অন্যদিকে কিছুউত্তেজিত যুবক প্রকাশ্যে হুমকি দিয়ে বলে, “পুলিশ যদি ব্যবস্থা না নেয়, তাহলে জনগণ নিজেই তাকে ধরে শাস্তি দেবে।” এ বিষয়ে নবীগঞ্জ থানার এক পুলিশ কর্মকর্তা জানান, বিষয়টি পুলিশের নজরে এসেছে এবং অভিযুক্তকে খুঁজে বের করার চেষ্টা চলছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, “কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারবেন না। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্করয়েছে।” স্থানীয় ধর্মীয় নেতারা দাবি করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন বক্তব্য সমাজে অস্থিরতা তৈরি করছে। তারা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। এদিকে অভিযুক্ত ফয়ছল আহমেদ ফাহিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার পরিবারের পক্ষ থেকেও এ বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করা হয়নি। ঘটনার পর থেকে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, অভিযুক্তকে গ্রেপ্তার না করা হলে আরও বড় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হতে পারে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা