• ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিশ্বনাথে তরুণ ব্যবসায়ী খুন

Daily Jugabheri
প্রকাশিত মার্চ ২১, ২০২১
বিশ্বনাথে তরুণ ব্যবসায়ী খুন

বিশ্বনাথ প্রতিনিধি :::
সিলেটের বিশ্বনাথে চুরিকাঘাতে ইমরান আহমদ সায়মন (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার সদর ইউনিয়নের জানাইয়া দক্ষিণ মসুলা গ্রামের মছলন্দর আলীর পুত্র। শনিবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্বনাথ পৌর শহরের উপজেলা রোডে (খুদেজা মঁিঞ্জলের পার্শ্ববর্তী রাস্তা) এই ঘটনাটি ঘটে। ধারালো অস্ত্র দিয়ে সায়মনের বুকের বাম পাশে আঘাত করা হলে অধিক রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই মারা যান সায়মন।
এসময় সজ্ঞাহীন হয়ে যান সায়মনের সাথে থাকা তার চাচাতো ভাই লায়েক ও ফয়েজ। খবর পেয়ে তাৎক্ষনিকভাবে সায়মনের প্রতিবেশী আব্দুল কাদির ঘটনাস্থলে গিয়ে মাটিতে পড়ে থাকা সায়মনের নিতর দেহ উদ্ধার করে পৌর শহরের সন্ধানী ডায়গনস্টিক সেন্টারে নিয়ে আসেন।
জানাইয়া গ্রামের সাবেক মেম্বার নূরুল হক জানান, চাচাতো ভাই লায়েক ও ফয়েজকে সাথে নিয়ে বিশ্বনাথ বাজার থেকে বাড়িতে ফিরছিলেন সায়মন। তারা উপজেলা রোডের খুদেজা মঁিঞ্জল পেরিয়ে নির্জন জায়গায় পৌছাত্র ২/৩ জন ছিনতাকারী হামলা চালায় সায়মনের উপর। একপর্যায়ে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে সায়মনের সায়মনের বুকে আঘাত করে দৌড়ে পালিয়ে যায়। তবে যারা এই হামলা করেছে তাদেরকে ছিনতে পেছেন সায়মনের সঙ্গে থাকা লায়েক ও ফয়েজ। হামলাকারীরা জানাইয়া গ্রামেরই বাসিন্দা বলে তিনি জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে ছিনতাকারীদের হামলায় অধিক রক্তক্ষরণ হয়ে সায়মনের মৃত্যু হয়েছে। ঘটনার সাথে জড়িতের চিহিৃত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন