
গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দক্ষিনভাগ ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে তুমুল সংর্ঘষ, হতাহত এবং অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। দুপুর দেড়টার দিকে আওয়ামীলীগ ও বিএনপি প্রার্থীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ২ ছাত্রদল নেতাসহ ৩ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ ৭ জনকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দক্ষিনভাগ ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বেলা দেড়টার দিকে আওয়ামীলীগ ও বিএনপি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশও সংঘর্ষে জড়িয়ে পড়ে।
স্থানীয় লোকজন এবং গোলাপগঞ্জ থানার এস.আই তপন রায়ের সাথে কথা বললে জানা যায়, গোলাপগঞ্জ থানাধীন ভাদেশ্বর ইউনিয়নের দক্ষিনভাগ ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান চলাকালে ক্ষমতাসীন আওয়ামীলীগ এবং ছাত্রলীগের নেতারা জনগনকে জোরপূর্বক নৌকা প্রতিকে ভোট দিতে বাধ্য করছিলেন। তারা ব্যালট পেপার বাইরে নিয়ে পুলিশ প্রহরায় প্রায় ৪০০-৫০০ ভোট একসাথে নৌকা প্রতীকে দেয়। এ সময় বিএনপি এবং সতন্ত্র প্রার্থীর এজেন্টরা এর প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিএনপি এবং সতন্ত্র প্রার্থীর এজেন্টদেরকে ভোটকেন্দ্র থেকে বের করে দেয়া হয়। এ অবস্থা প্রতিহত করতে বিএনপির পদপ্রার্থী আলোসহ বিএনপি এবং ছাত্রদলের প্রায় ২০-২৫ জন নেতাকর্মী ভোটকেন্দ্রের ভেতরে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ শুরু হয়ে যায়। তখন পুলিশ বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের বেধড়ক মারধর ও লাটিপেটা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রনে ব্যর্থ হয়। বিএনপি ও ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশের গাড়িতে আগুন লগিয়ে দেয়। খবর পেয়ে অন্য কেন্দ্র থেকে এক গাড়ি পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। সংঘর্ষে ভাদেশ্বর ইউনিয়ন ছাত্রদল সভাপতি নাবিল আহমদ (২৯), রুম্মানুল হক (২১) ভাদেশ্বর ইউনিয়ন ছাত্রদল এবং মাহবুবুর রহমান ফয়সাল (৫১) গুরুতর আহত হন। তাদেরকে বিভিন্ন মেডিকেলে প্রেরণ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে পুলিশ ৫-৭ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। অন্যান্যরা পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে বেশ কিছু লাটি, চায়নিজ কোড়াল, রামদা এবং পেট্রোল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্থানীয় জনগণ চরম অসন্তোষ পোষন করেছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা