
মেট্রোপলিটন ইউনিভার্সিটির বিবিএ ডিপার্টমেন্ট এর শিক্ষার্থী জহুরুল ইসলাম ফাহাদ সিলেট মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই অনুমোদন প্রদান করেন। এদিকে জহুরুল ইসলাম ফাহাদ মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল করেছেন তার সমথর্ক ও শুভাকাঙ্ক্ষীরা। আনন্দ মিছিলটি সিলেট শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে এসে শেষ হয়। পরে নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ এর আয়োজন করা হয়। সিলেট থেকে মোবাইলে জহুরুল ইসলাম ফাহাদের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এই মুহূর্তে তিনি ২৩ বঙ্গবন্ধু এভিনিউ বাংলাদেশ ছাত্রলীগের প্রধান কার্যালয়ে অবস্থান করছেন। তিনি দীর্ঘদিন থেকে ছাত্র রাজনীতির সাথে জড়িত ও এর এর ফল সরূপ আজকের এই অবস্থানে তিনি এসছেন। তিনি সমথর্ক শুভাকাঙ্ক্ষী, সহযোদ্ধা ও নগরবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এবং সকলের নিকট দোয়া চেয়েছেন। প্রেস-বিজ্ঞপ্তি
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা