• ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে জিলহজ, ১৪৪৭ হিজরি

ছাতকের গোবিন্দগঞ্জ কলেজের অফিস স্টাফ আব্দুস শহীদের মৃত্যুতে শোক প্রকাশ

Daily Jugabheri
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২২
ছাতকের গোবিন্দগঞ্জ কলেজের অফিস স্টাফ আব্দুস শহীদের মৃত্যুতে শোক প্রকাশ

 শংকর দত্ত, ছাতক প্রতিনিধি:: ছাতকের গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের সাবেক প্রধান অফিস সহকারি আব্দুস শহীদ (৬৫) ১১ ফেব্রুয়ারী, শুক্রবার বিকাল ৫.১০ মিনিটে গোবিন্দগঞ্জস্থ উনার নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করিয়াছেন। মৃত্যু কালে উনার স্ত্রী, পুত্র, কন্যা ও পুত্র বধু রেখে গেছেন। জানাযায়, উনার শরীরে নানাবিধি রোগে অাক্রান্ত ছিলেন। উনার শেষ নিশ্বাসের বিষয়টা নিশ্চিত করেছেন উনার দ্বিতীয় পুত্র শিক্ষক অাব্দুস সালাম। তিনি জানান মরহুমের প্রথম জানাজার নামাজ গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে এবং দ্বিতীয় জানাজার নামাজ উনার নিজ গ্রাম হরিশ্বরণ মসজিদে বিকাল  অনুষ্টিত হয় । অাব্দুস সালাম উনার অাব্বার অাত্মার শান্তি কামনায় সবার নিকট দোয়া প্রার্থনা করেছেন

সংবাদটি শেয়ার করুন