• ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি

২৪ ডিসেম্বরের আগেই ছাত্রলীগের কমিটি

Daily Jugabheri
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০২২
২৪ ডিসেম্বরের আগেই ছাত্রলীগের কমিটি

আগামী ২৪ ডিসেম্বরের আগেই ছাত্রলীগের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার দুপুরে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৩০তম সম্মেলনের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এই তথ্য জানান।

ওবায়দুল কাদের বলেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দ্বিতীয় অধিবেশনে কেন্দ্রীয় কমিটির প্রার্থীদের নাম প্রস্তাব ও করা সমর্থন হবে৷ একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মহানগর উত্তর ও দক্ষিণের প্রার্থীদের নাম প্রস্তাব করে সমর্থন করিয়ে নিতে হবে৷

তিনি আরও বলেন, ছাত্রলীগের অভিভাবক জননেত্রী শেখ হাসিনার কাছে সিভি জমা দিবে৷ আশা করছি, আগামী ২৪ ডিসেম্বর আওয়ামীলীগের জাতীয় কাউন্সিলের আগেই নেত্রী সিভি পরীক্ষা করবেন৷ ছাত্রলীগ নতুন কমিটি পাবে৷

সংবাদটি শেয়ার করুন