• ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

কুরমাঘাট ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শনে সিলেটের ডিআইজি

Daily Jugabheri
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০২২
কুরমাঘাট ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শনে সিলেটের ডিআইজি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কুরমাঘাট ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেছেন পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ পিপিএম।

গত বৃহস্পতিবার কুরমাঘাট পৌঁছালে কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী এবং কুরমাঘাট ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ এসআই ইদ্রিস আলী তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় ডিআইজি কুরমাঘাট ইমিগ্রেশন চেকপোস্টের অফিস এবং সীমাস্তের আশপাশের এলাকা পরিদর্শন, দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

এসময় মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসীন, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) শহীদুল হক মুন্সী এবং কমলগঞ্জ থানা ও কুরমাঘাট ইমিগ্রেশন চেকপোস্টের কর্মরত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন