
দক্ষিণ সুরমা প্রতিনিধি
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দৌলতপুর ইউনিয়নের রাখালগঞ্জ গ্রামে বিএনপির এক নেতার বাড়িতে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। গতকাল ২৫ মার্চ বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিলেট জেলা শাখার কর্মী মোঃ মাহবুবুর রহমানের বাড়িতে ওই সময় একদল সন্ত্রাসী হামলা চালায়। অভিযুক্তদের নেতৃত্বে ছিলেন স্থানীয় আওয়ামী লীগ কর্মী কবির, যুবলীগ কর্মী রাহেল এবং ছাত্রলীগ কর্মী আল-আমিন ।
প্রথমে তারা বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় মাহবুবুর রহমানের মা রুকিয়া বেগম (৬০) ঘর থেকে বেরিয়ে এলে হামলাকারীরা তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এরপর তারা জোরপূর্বক ঘরে প্রবেশ করে মাহবুবুর রহমানকে খুঁজতে থাকে তিনি বাড়িতে না থাকায় তারা ঘরের আসবাবপত্র ভাঙচুর করে ব্যাপক তা-ব চালায় ।
রুকিয়া বেগম বাধা দিতে গেলে হামলাকারীরা তাকে বেধড়ক মারধর করে। এতে তার মেরুদন্ডের হাড় ভেঙে যায় বলে চিকিৎসকরা জানিয়েছেন। স্থানীয়রা চিৎকার শুনে এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। তবে যাওয়ার সময় তারা হুমকি দিয়ে যায় যে, মাহবুবুর রহমানকে তাদের হাতে তুলে দিতে হবে, নইলে প্রাণে মেরে ফেলা হবে। আহত অবস্থায় মাহবুবুর রহমানের মা রুকিয়া বেগম কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে অর্থোপেডিকস বিভাগে ভর্তি করার পরামর্শ দেন। বর্তমানে রুকিয়া বেগম সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন ।
আহত রুকিয়া বেগমকে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন । বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, "ঘটনার বিষয়ে আমরা এখনো কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা