স্টাফ রিপোর্টার
গত শুক্রবার র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯ (র্যাব) কর্তৃক সিলেট শহরের বাণিজ্যিক ভবন মার্কেটের ব্যবসায়ীকে রাতের আধারে তুলে নিয়ে নির্যাতন ও চাঁদা দাবীর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সিলেটের গোলাপগঞ্জের কায়স্থগ্রামের ময়না মিয়া ও জাহেরা বেগমের ছেলে। তিনি ২৩ বাণিজ্যিক ভবনের নাহিদ কম্পিউটার প্রিন্টিংয়ের মালিক ও স্বত্ত্বাধিকারী। ভুক্তভোগী ও তার স্ত্রী আমাদের নিকট অভিযোগ করেন যে, গত শুক্রবার রাত ২টার সময় র্যাবের সাদা পোশাকের একটি বাহিনী তার বাড়ি থেকে তাকে তুলে স্থানীয় গোলাপগঞ্জ মডেল থানায় নিয়ে যাওয়ার কথা বলে র্যাবের আস্থানায় নিয়ে সেখানে তাকে সারা রাতভর অকথ্য অমানুষিক নির্যাতন করে। ভুক্তভোগীর স্ত্রী সুমাইয়া অভিযোগ করেন, ‘আমার স্বামীকে অত্যন্ত নির্দয় ভাবে নির্যাতন করা হয়েছে। ’ তিনি আরও অভিযোগ করেন, ‘একজন ব্যবসায়ীকে বিনা পরোয়ানা ব্যতীত গ্রেফতার করে হাতকড়া পড়িয়ে অসম্মান জনক ভাবে র্যাবের সদস্যরা নিয়ে যান।’ এ ঘটনার পরবর্তীতে ভুক্তভোগীর স্ত্রীর ও তার পিতা নিজে র্যাবের কাছ থেকে ১৫ (পনের) লক্ষ টাকার বিনিময়ে তাকে ছাড়িয়ে আনেন। উল্লেখ্য যে, উক্ত ব্যবসায়ী মোঃ নাহিদ আহমদ বিগত কয়েকবার আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্যাতনের শিকার হন। তারা তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তাকে বেধড়ক মারধর করে। ভুক্তভোগীর পরিবার ও তার স্ত্রী অভিযোগ করেন, ‘র্যাবের অফিসার তার স্বামীকে হুমকি প্রদান করেছে যে, যদি তিনি উক্ত গ্রেফতারের জন্য থানায় কিংবা আদালতে মামলা দায়ের করেন তাহলে তাকে বিনা মামলায় জেলে কারাভোগ করাবেন। তারা আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে এরকম আচরণ থেকে মুক্ত হওয়ার জন্য সহযোগিতা কামনা করেছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা