
ছাতক প্রতিনিধি :::
গতকাল বুধবার (০৫ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে মো: আমজাদ হাসান দেলোয়ার নামের এক যুবককে চেলারচর গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল খালিক তালুকদারের বাড়ির সামনে কুপিয়ে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তদের ছুরিকাগাতে মো: আমজাদ হাসানের আত্ম চিৎকারে স্থানীয় লোক জড়ো হয়। স্থানীয় এলাবাসীদের উপস্থিত টের পেয়ে ঘটনাস্থল দ্রুত ত্যাগ করে দুর্বৃত্তরা।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেড়ে উক্ত চেলারচর এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিকের ছেলে মুহিবুর রহমান ও তার ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনীদের দিয়ে দেলোয়ারকে প্রাণে হত্যার চেষ্টা করে। দুর্বৃত্তদের হামলায় গুরুতর অজ্ঞান অবস্থায় থাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেলের জরুরি বিভাগে ভর্তি করে স্থানীয়রা। মো: আমজাদ হাসান দেলোয়ার (৩২), ছাতক থাকার, জাউয়া বাজারস্থ খিদ্রাকাপনের স্থায়ী বাসিন্দা।
এবিষয়ে গুরুতর আহত ভুক্তভোগী আমজাদ হাসানের ভাইয়ের সাথে কথা বলে জানা যায়, বিগত ০২ মার্চ ২০২৩ইং মোঃ আমজাদ হাসান দেলোয়র তার প্রান নাশের আশংকায় ছাতক থানায় একটি সাধারন ডায়রি করেন সাধারন ডায়েরি নং-১২৫৭। স্থানীয় প্রশাসনের প্রভাবে তাদের উৎপাৎ দিন দিন বেড়েই চলছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা