
ওসমানীনগর প্রতিনিধি
ওসমানীনগর উপজেলার গোয়ালা বাজারে মো. খালেদ হোসেন নামের এক বালু-পাথর ব্যবসায়ীর বাড়িতে পুলিশ ও বিজিবির নেতৃত্বে অভিযান চালিয়ে তল্লাশীর অভিযোগ উঠেছে। বুধবার (২৩ আগস্ট) রাত আনুমানিক ১১টার দিকে গোয়ালা বাজার ইউনিয়নের ব্রাহ্মণ গ্রামে খালেদ হোসেনের বাসভবনে অভিযান চালায় যৌথ বাহিনী। দুই ঘণ্টারও বেশি সময় ধ রে চলা অভিযানে ওই ব্যবসায়ীকে বা ড়ি তে খুঁজে পায়নি আইনশৃঙ্খলা বাহিনী। তারা খালি হা তে ফি রে যান।
খালেদের পরিবারের অভিযোগ, কোনো ধরণের মামলার কাগজ কিংবা সার্চ ওয়ারেন্ট ছাড়াই বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। কোম্পানীগঞ্জে প্রভাবশালীদের চাঁদাবাজির বিরোধিতা করায় এবং তাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের প্রেক্ষিতে এই রোষানলে পড়েছেন খালেদ হোসেন।
জানা যায়, মো. খালেদ হোসেন কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছেন। ভোলাগঞ্জ এলাকায় অবৈধ চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করায় তার উপর ক্ষিপ্ত হন স্থানীয় জনপ্রতিনিধি, প্রভাবশালী ব্যক্তিবর্গ এবং আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে ভোলাগঞ্জ এলাকায় খালেদের উপর হামলা চালায় সন্ত্রাসী বাহিনী। এরপর থেকেই আত্মগোপনে রয়েছেন তিনি। বুধবার কোম্পানীগঞ্জের প্রভাবশালী উপজেলা চেয়ারম্যান শামীম ও ইউনিয়ন চেয়ারম্যান আলফু মিয়ার বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন খালেদের ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার আব্দুল বারেক। এতে আরো ক্ষেপে উঠে চাঁদাবাজ চক্র। ওইদিন বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যানের নির্দেশে সিলেটের আদালত প্রাঙ্গণে খালেদ ও বারেককে অপহরণের চেষ্টা করা হয়। এরই প্রেক্ষিতে ওই রাতেই খালেদের বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী।
স্থানীয়সূত্রে জানা যায়, বুধবার রাত ১১টায় বিজিবি ও পুলিশের একাধিক গাড়িতে অন্তত ২০-২৫ জন ব্রাহ্মণগ্রামে খালেদের বাড়িতে অভিযান চালায়। এসময় বাড়িতে অবস্থানরত খালেদের মা বিনারা বেগম, ছোটবোন রুনা বেগম, স্ত্রী জাহানারা বেগম, শিশু সন্তান হামজা ও মেয়ে খাদিজাকে হেনস্তা করে পুলিশ ও বিজিবি সদস্যরা।
খালেদের স্ত্রী জাহানারা বেগম বলেন, পুলিশ ও বিজিবি আমার স্বামীকে খুঁজতে বাড়িতে অভিযান চালিয়েছে। আমি তা দের জানিয়েছি, স্বামী বাড়িতে নেই। কিন্তু তারা সমস্ত রুম, বাথরুম এমনকি ফলস ছাদ পর্যন্ত তল্লাশি করেছে। আমাকে জিজ্ঞাসা করলে বলেছি যে জানা নেই। তারা আমাদের মোবাইল ফোন পর্যন্ত নিয়ে গেছে। আমার স্বামীর বিরুদ্ধে কোনো মামলা নেই। পুলিশের কাছে সার্চ ওয়ারেন্ট চাইলে তারা দেখাতে পারেন নি। তারা আমাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেছেন এবং আমাদের শারীরিকভাবে লাঞ্চিত করেছেন এমনকি আমার দুই বাচ্চাকেও রেহাই দেননি। আমি তাদের কাছে তল্লাশীর কারণ জানতে চাইলে তারা বলেন, তোর স্বামী বেশি বেড়ে গেছে। তাকে পেলে ক্রসফায়ার করে মারবো।
জাহানারা আরোও বলেন, ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমরা এখন আতঙ্কের মধ্যে দিন পার করছি। আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই। আমার স্বামীর সাথে গত ২ মাস ধরে কোনো যোগাযোগ নেই। আমার স্বামী একজন ব্যবসায়ী। তিনি কোনো অপরাধী নন। মন্ত্রীর কাছে চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযোগ করায় একটি মহল তাকে ঘায়েল করতে উঠেপড়ে লেগেছে। আমি আমার স্বামীকে সুস্থ অবস্থায় ফেরত চাই এবং এই হয়রানি থেকে মুক্তি চাই।
গোয়ালা বাজার ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য মো. বেলাল আহমদ জানান, তল্লাশীর খবরে আমরা বিস্মিত। খালেদ একজন ভালো মানুষ হিসেবে এলাকায় পরিচিত। তিনি ব্যবসার কারণে কোম্পানীগঞ্জ উপজেলায় থাকেন। বাড়িতে খুব কম আসেন। ওসমানীনগরেও তার একটি বালু পাথর বিক্রয় কেন্দ্র রয়েছে। আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি। তার বিরুদ্ধে আমাদের এলাকায় কোনো অভিযোগ নেই। বরং তিনি ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা ও এতিমখানায় বিভিন্ন সময় দান খয়রাত করেন। তার বাড়িতে এভাবে অভিযান চালানোর কারণ কি সেটা বুঝতে পারছি না।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিনের সাথে মুঠোফোনে বৃহস্পতিবার বিকেলে যোগাযোগ করা হলে তিনিও এ ব্যাপারে বক্তব্য দিতে অস্বীকৃতি জানান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা