• ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি

বিয়ানীবাজারে স্কুল পুড়য়া ছায়মা আক্তার অপহরণ ! মোটা অংকের মুক্তিপণ দাবী, এলাকায় চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি

Daily Jugabheri
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২৩
বিয়ানীবাজারে স্কুল পুড়য়া ছায়মা আক্তার অপহরণ ! মোটা অংকের মুক্তিপণ দাবী, এলাকায় চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি

বিয়ানীবাজার প্রতিনিধি
বিয়ানীবাজারে ব্যবসায়িক জেরে ছায়মা আক্তার নামের এক স্কুল পুড়য়া মেয়েকে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। অপহরণকৃত মেয়েটি একই উপজেলার আঙ্গারজুর গ্রামের মোহাম্মদ সামাদ ও হাসিনা আক্তারের মেয়ে। ছায়মা আক্তার একই উপজেলার খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকতের সপ্তম শ্রেণীর ছাত্রী।

অভিযোগ উঠেছে যে, গতকাল ছায়মা আক্তার স্কুল থেকে বাড়ি ফেরার পথে একদল মুখোশধারী অপহরণ করে নিয়ে যায়। অপহরনের একদিন পর একটি অজ্ঞাত মোবাইল থেকে তার পিতা মোহাম্মদ সামাদকে ফোন করে হুমকি দিয়ে বলে, ‘যদি ১৫,০০,০০০/- (পনেরো লক্ষ) চাঁদা প্রদান করো তাহলে তোমার মেয়েকে জিন্দা পাবে নতুবা তোমার মেয়েকে হত্যা করিয়া লাশ গুম করা হবে।’ এই বলে ফোনটি কেঠে দেয়। তাৎক্ষনিক ভাবে মেয়ের বাবা অজ্ঞাত নাম্বারে ড্রায়াল করলে ফোনটি বন্ধ পান। তার দুইদিন পরে আবার ফোন দিয়ে তাকে হুমকি প্রদান করে দাবীকৃত টাকা প্রদান করবে কি না?

তখন তিনি মেয়েটির ভবিষ্যতের কথা চিন্তা করে দাবীকৃত অর্থ প্রদান করতে সম্মতি জ্ঞাপন করেন। তখন তারা একটি অজ্ঞাত স্থানের কথা তাকে জানায় এবং তিনি অজ্ঞাত স্থানে অর্থ প্রদান করিলে তারা তার মেয়েক মুক্তি প্রদান করে। মেয়েটির অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে বিয়ানীবাজার উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন আছে।

পরবর্তীতে তিনি তার মেয়ের অপহরণের জন্য বিয়ানীবাজার থানায় অপহরণ মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ তার মামলা নিতে অপরাগতা প্রকাশ করে। কারণ অভিযুক্তরা অত্যান্ত প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন