
ওসমানীনগর প্রতিনিধি:
ওসমানীনগরে বাংলাদেশ যুব মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সহ সম্পাদক মোছা: আমিনা আক্তার রেবা’র যুক্তরাজ্য গমন উপলক্ষ্যে এক বিদায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ৩টার দিকে উপজেলার উছমানপুর ইউনিয়নের পীরেরবাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মহিমা সুলতানা সুমির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুক্তা পারভিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সালমা বাসিত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর যুব মহিলা লীগের আহবায়ক ও সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর নাজনীন আক্তার কণা, সংবর্ধিত অতিথি যুব মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সহ সম্পাদক মোছা: আমিনা আক্তার রেবা, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি শামিম আহমদ ভিপি। বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবদাল মিয়া, সহ-সভাপতি আলাউর রহমান আলা, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনা মিয়া, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, ইউপি চেয়ারম্যান ওয়ালী উল্লাহ বদরুল, স্থানীয় আওয়ামীলীগ নেতা নেফা মিয়া, সদস্য শাহ জামাল আহমদ, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলদার আলী, দপ্তর সম্পাদক আব্দুল মন্নান, উপজেলা ছাত্রলীগের আহবায়য়ক জুবায়ের আমিন, তাজপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহবায়ক রাসেল আহমদ, উপজেলা মহিলা আওয়ামীলীগের সদস্য ও ইউপি সদস্য চামেলী রানী, ইউপি সদস্য রেখা রাণী সুত্রধর, শেফালী বেগম প্রমুখ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা