
যুগভেরী ডেস্ক
ফেসবুকে পোস্ট এর জেরে হত্যার হুমকি, মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ তুলে নিশিত সরকার মিঠু এর ভাই নিলয় সরকারকে ৩ জন অজ্ঞাতনামা ব্যক্তিরা হুমকি দিয়েছে। নিশিত সরকার তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্রোফাইলে দেয়া পোস্টে ক্ষিপ্ত হয়ে অজ্ঞাত মৌলবাদীরা নিশিতের ভাইয়ের উপর হামলার চেষ্ঠা করে হুমকি দেয় এবং তাদেরকে দেশ ছেড়ে চলে যেতে বলে, সাথে আরো অকথ্য ভাষায় গালিগালাজ করে। যদিও আশেপাশে পথচারিরা এগিয়ে আসায় তারা তার কোনো ক্ষতি করতে পারেনি। তংক্ষণাৎ তারা মোটর বাইক চালিয়ে এলাকা ত্যাগ করে। তারা বলে যায় নিশিত সরকারের শিরোচ্ছেদ করে হত্যা করা হবে। নিশিত নাকি ইসলাইল পন্থী। গত ১৩ অক্টোবর শুক্রবার এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে নিশিতে পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন। আমাদের রিপোর্টার তার ভাই নিলয় সরকারের সাথে যোগাযোগ করে এবং তিনি জানান, দীর্ঘদিন ধরে মানবাধিকার, সাম্প্রদায়িকতা ও মৌলবাদ বিরোধী লেখালেখি করেন তার ভাই। সম্প্রতি ইসরাইলে একটি কনসার্টে হামাসের হামলার পর ইউকে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের নিহত ইসরাইলিদের পাশে দাড়িয়ে বক্তব্য দেওয়ার ভিডিও শেয়ার করেন নিশিত এবং এক স্ট্যাটাসের হামাসের হামলার নিন্দা জানান। গত কয়েক বছর ধরে বাংলাদেশে দূর্গাপূজাসহ বিভিন্ন সময়ে গুজব ছড়িয়ে শাল্লা , কুমিল্লার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমনের ঘটনা এবং সাম্প্রদায়িক হত্যাকান্ডগুলোর প্রতিবাদে স্যোশাল মিডিয়া ও বিভিন্ন প্রতিবাদ সমাবেশে সক্রিয় উপস্থিতি ছিলো নিশিত সরকার মিঠুর। তিনি আরো বলেন, অনেকদিন থেকেই মৌলবাদী গোষ্টির নজরে ছিলেন তিনি। দীর্ঘদিন ধরেই অপরিচিত নাম্বার থেকে প্রায়শই কল আসে তার ফোনে, তারা নিশিত সরকার এর ফেসবুকে লেখালেখি নিয়ে বিরক্ত ও পরবর্তীতে নিশিত এর সমস্যা হবে ইত্যাদি বলে পরোক্ষভাবে হুমকি দিত। আমরা কতোয়ালী থানায় রিপোর্ট করতে চেয়েছিলাম, কিন্ত তারা আমার ভাই নিশিত সরকারের অনলাইন এক্টিভিটি যাচাই করে জানায় ইসলাম ধর্মীয় বিষয় চলে আসবে, তাছাড়া তার পোস্টগুলোতে তারা রাষ্ট্রবিরোধীতার আলামত পেয়েছে, তাই তারা এ বিষয়ে কোনো ব্যবস্থা নিতে পারবেনা।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা