
যুগভেরী ডেস্ক ::: প্রার্থিতা ফিরে পেয়ে নির্বাচন কমিশনকে বিশ্বাস করতে শুরু করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তিনি বলেন, জেদ একদম পূরণ হয়েছে। আমি আমার জায়গা থেকে সৎ ছিলাম এবং আজকে সেটারই প্রতিদান পেলাম। আমার শতভাগ বিশ্বাস এ নির্বাচন কমিশনের আন্ডারে একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মাহি বলেন, এবারে নির্বাচনে আমার আসনে একটা হাড্ডাহাড্ডি লড়াই অনুষ্ঠিত হতে যাচ্ছে। কারণ সেখানে আমার জনপ্রিয়তা অনেক বেশি। এলাকার লোকজনই আমাকে জোর করে বলেছেন, না আপনাকে নির্বাচন করতে হবে। কারণ তারা জানে আমি একজন মাঝি, যদিও আমি নৌকা পাইনি এখনো। তারা আমাকে নৌকার মাঝি হিসেবে দেখতে চায়। তারা চায় আমি বিপুল ভোটের মাধ্যমে জিতে নৌকার মাঝি হই। তারা আমাকে খুব করে চায়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা