
কোম্পানীগঞ্জ প্রতিনিধি ::
১০ আগস্ট সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন দলইরগাঁও মাঝপাড়া গ্রামের ৩নং তেলিখাল ইউ.পির ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছালেহ আহমদ রানার বাড়ীতে হামলা চালিয়ে, বাড়ীঘর ভাংচুর, লুটপাট, ব্যাপক ক্ষয়ক্ষতিসহ সংঘর্ষে চারজন আহতের খবর গিয়েছে। প্রত্যক্ষদর্শীর মারফতে জানা যায় যে, গতকাল রাত ৮টার দিকে একদলশ মুখোশধারী সন্ত্রাসীরা এ হামলা চালায়। হামলাকারীরা প্রথমে ঘরে ঢুকে হামলা চালিয়ে পরিবারের সদস্যদের আহত করে। পরিবারের সদস্যরা তাদেরকে বাধা প্রদান করলে আক্রমণকারীরা আরও উত্তেজিত হয়ে ঘরের বিভিন্ন দামী আসবাবপত্র ভাংচুর করতে থাকে। আক্রমণকারীদের হাত থেকে জীবন বাঁচাতে প্রাণপন চেষ্টা করতে থাকলে তার পরিবারের সদস্যদের আর্থচিকৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে আক্রমণকারীদেরকে ধাওয়া করার সময় দেশীয় অস্ত্র বন্ধুক দিয়ে গোলাগুলি শুরু করে। উক্ত আক্রমনে গুরুতর আহত হন ছালেহ আহমদ রানা, আব্দুল হাছিব, মাহফুজ, গোলাম কিবরিয়া শাহজাহান, আব্দুর রকিব। গুরুতর আহতদের মধ্যে ছালেহ আহমদ রানা কোম্পানীগঞ্জ উপজেলার দলইরগাঁও মাঝপাড়া গ্রামের নজির উদ্দিন ও কুলছুমা বেগমের ছেলে যিনি ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত। ভুক্তভোগীদের সাথে আলাপকালে তারা জানান যে, বিগত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জোর পূর্বক দেশ থেকে বিতাড়িত করার পর স্থানীয় বিএনপি-জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা অত্যন্ত সক্রিয় হয়ে উঠে এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন। তারা এ ন্যাক্কারজনক ঘটনার জন্য থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও আমাদেরকে জানান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা