
যুগভেরী ডেস্ক
বিশ্বনাথ উপজেলার ৯নং অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মোঃ নজরুল ইসলাম দুলাল এর বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। গতকাল সন্ধ্যার পর অগ্নিকান্ডের এই ঘটনা ঘটে। এত পুড়ো ঘর আগুনে পুড়ে যায়। পরিবারের লোকজন আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের মানুষ এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে, কিন্তু ফায়ার সার্ভিস আসার আগেই সম্পূর্ণ ঘর আগুনে পুড়ে যায়। মেম্বার এর পিতা সফর আলী দৈনিক যুগভেরীকে জানান আমার ছেলে পূর্বে দেশে থাকতে মেম্বার ছিল। তাই সে বিএনপির নেতাকর্মী- গণের চক্ষুশূলে পরিণত হয়। বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় লোটপাট চালাচ্ছে ও আগুন দিচ্ছে। তিনি আরোও জানান তার ছেলে দেশে থাকতে কারো কোনো ক্ষতি করেনি কিন্তু তারা প্রতিহিংসা পরায়ন হয়ে এই রকম কর্মকান্ড ঘটিয়েছে। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন আমরা কোথায় থাকবো, কোথায় যাব। আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ এর সহিত যোগাযোগ করলে তিনি বলেন আমরা এ বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা