
সুনামগঞ্জ প্রতিনিধি :::
সুনামগঞ্জের গৌরারং ইউনিয়ন ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক আরিয়ান চৌধুরীর বাড়িতে বিগত ৫ আগস্ট ভাংচুরের পর আবারও তার পরিবার এবং ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর এবং লোটপাট করা হয়। (১৩ অক্টোবর) রবিবার দুপুর ২টার দিকে ৫০/৬০ জন যুবক এ হামলা চালিয়েছে বলে যানা যায়। এসময় তারা দেশীয় অস্ত্রসহ অনেক রাউন্ড ফাকা গুলি করেছে বলে প্রত্যক্ষদর্শিরা জানান দিনে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর হলেও রাতের আধারে তার মাছের খামারে মাছ মৃত অবস্থায় ভাষমান হয়ে কয়েক হাজার মাছ খামারের পুকুরে ভাসতে থাকে। পরবর্তীতে স্থানীয় প্রশাসন খামার পরিচালনার দায়িত্বে থাকা কর্মীদের জিজ্ঞাসাবাদ করেন। মাছ এভাবে মারা যাওয়া সম্পর্কে তাদের জানা নেই। প্রাথমিক অবস্থায় খামারের মাছ মৃতের কারণ বিষপ্রয়োগ বলে ধারণা করা হচ্ছে। পরবর্তীতে সব মাছ একত্রিত অবস্থায় গর্ত করে মাটির নিছে ছাপা দেওয়া হয়। একদিনের ভিতর আরিয়ান চৌধুরীর ব্যবসা প্রতিষ্ঠান এবং মাছের খামারের এক বড় লোট পাট ও বিষপ্রয়োগ এর ক্ষতি আনুমানিক ৬০ থেকে ৭০ লক্ষ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। এ পর্যন্ত তার বাড়িতে হামলাসহ ব্যবসা প্রতিষ্ঠান এবং মাছের খামারে বিষপ্রয়োগে প্রায় নিঃস্ব গৌরারং ইউনিয়ন ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক আরিয়ান চৌধুরীর পরিবার।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা