
কানাইঘাট প্রতিনিধি : পূর্ব শত্রুতার জের ধরে কানাইঘাটে এক প্রবাসীর বাড়ীতে দুর্বৃত্ত কর্তৃক হামলার ঘটনা ঘটেছে। বাড়ীতে কেউ না থাকায় হামলায় কেউ আহত না হলেও বাড়ীর আসবাবপত্র ব্যাপক ভাংচুর ও লুটপাট হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (১৫ জানুয়ারী) রাতে কানাইঘাট উপজেলার ৯নং লক্ষী প্রসাদ ইউনিয়নের পূর্ব সাউদগ্রামে মৃত তাহির আলীর ছেলে সোহান উদ্দিনের বাড়িতে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। হামলার জন্য আওয়ামী সন্ত্রাসীদের দায়ী করছেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কানাইঘাট উপজেলার ৯নং লক্ষী প্রসাদ ইউনিয়নের পূর্ব সাউদগ্রামে মৃত তাহির আলীর পুত্র সোহান উদ্দিন বর্তমানে প্রবাসে অবস্থান করছেন। দেশে থাকতে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে তাদের পিতার বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় সোহান উদ্দিনের বাবা তাহির আলী নিহত হন। অতপর সেই বিরোধ চলে আসে তাহির আলী ছেলে সোহান উদ্দিন এর উপর। বিভিন্ন সময় সন্ত্রাসীদের নানাবিধ নির্যাতন সহ্য করতে না পেরে এক সময় বাধ্য হয়ে সোহান উদ্দিনকে দেশ ছাড়তে হয়েছে। এরপর থেকে তার পরিবারের সদস্যরা বাড়ি ঘর ছেড়ে আত্মগোপনে রয়েছেন। এদিকে ৫ আগস্ট দেশে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আওয়ামী সন্ত্রাসীরা কিছুদিন আত্মগোপনে ছিল। সম্প্রতি স্থানীয় প্রভাবশালী ও পুলিশের সঙ্গে আতাত করে আবারো এলাকায় এসে গতকাল রাতে প্রবাসী সোহান উদ্দিনের বাড়ীতে খোঁজ করে এবং কাউকে না পেয়ে বাড়ীতে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে ।
এদিকে প্রবাসীর বাড়ীত এমন ন্যাক্কারজনক হামলার ঘটনায় জনমনে ক্ষোভ বিরাজ করছে। আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীরা এভাবে প্রকাশ্য এসেই আবারো হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনায় এলাকাবাসী বিস্মিত ও উদ্বিগ্ন। এ ব্যাপারে প্রশাসনের হস্থক্ষেপ চান তারা।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা