
স্টাফ রিপোর্টার
মুসলিমাবাদ আমজুর, ডেকাপুর, বালাগঞ্জ গ্রামে কেয়ার ভিসায় লন্ডনে যাওয়ার পর একজন পুরুষের সাথে সম্পর্কের কথা শুনে ত্যাজ্য ঘোষনা করলেন এক পিতা। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুসলিমাবাদ আমজুর, ডেকাপুর বালাগঞ্জ গ্রামে। গত ০৯/১২/২০২৪ইং মুসলিমাবাদ আমজুর, ডেকাপুর বালাগঞ্জ গ্রামের মোঃ আব্দুল মুকিত তার লন্ডন প্রবাসী ছেলে মোঃ আতাউর রহমান উজ্জল লন্ডনে যাওয়ার পর একজন পুরুষের সাথে সম্পর্কের কথা শুনার পর ত্যাজ্য ঘোষনা করেন। এঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। এছাড়াও ছেলের সম্পর্কের কারণে আত্মীয় স্বজন ও সামাজিক ভাবে পিতার মান সম্মান হেয় হচ্ছে। এর ফলে, ক্ষুব্ধ হয়ে তার পিতা দেশের আইনি প্রক্রিয়ায় পারিবারিক ও দেশীয় মোতাবেক তার সহায় সম্পত্তি, ব্যাংক হিসাব থেকে তাকে ত্যাজ্য ঘোষনা করেন ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা