
সিলেটে বিপুল পরিমাণ গাঁজাসহ একজনকে আটক করেছে র্যাব-৯ সদস্যরা। এসময় তার কাছ থেকে ১১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মোহাম্মদ আলী হবিগঞ্জের মাধবপুর থানার কবিলপুর গ্রামের মকসুদ আলীর ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩ এপ্রিল) দিবাগত রাতে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাস্থ বেজুড়া এলাকায় অভিযান চালানো হয়।
এসময় ১১০ কেজি গাঁজাসহ তাকে আটক করে র্যাব।
আজ শুক্রবার র্যাব-৯ এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা