
স্টাফ রিপোর্টার
আজ ১৩/০৪/২০২৫ ইংরেজী তারিখ সকাল অনুমান ৮.৩০ ঘটিকার সময় সিলেট জেলার ওসমানীনগর থানার ৭নং দয়ামীর ইউপি ছাত্রদল সহ সভাপতি শেখ বদরুল ইসলামের বাড়ীতে নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠনের ওসমানীনগর উপজেলা শাখার আহবায়ক সুজন মিয়া ও তার আশ্রিত ক্যাডার সন্ত্রাসীরা হামলা চালায় এবং ঘরের আসবাবপত্র সহ অনেক জিনিসপত্র ভাংচুরের খবর পাওয়া যায়। এ সময় বাড়ীতে শুধু শেখ বদরুল ইসলামের ভাই নজরুল ইসলাম ও তাহার চাচা শেখ আমির আলী ছিলেন। শেখ বদরুল ইসলামের বাড়ীতে গিয়ে দেখা যায় সবকিছু ভাংচুর অবস্থায় রয়েছে ও সন্ত্রাসীরা শেখ বদরুল ইসলামকে না পেয়ে তার ভাই নজরুল ইসলামকে প্রচন্ড মারধর করে গুরুত্বর আহত করে। শেখ বদরুল ইসলামের চাচা শেখ আমির আলীর সাথে এ বিষয়ে কথা বললে তিনি জানান সকাল অনুমান ৮.৩০ ঘটিকার সময় ৮-১০ জন অপরিচিত লোক মোটর সাইকেলযোগে আমাদের বাড়ীতে প্রবেশ করে। আমার ভাতিজা নজরুল ইসলাম ঘর থেকে বের হলে তাহারা ছাত্রলীগের লোক বলে জানায় এবং আমার ভাতিজা শেখ বদরুল ইসলাম কোথায় পালিয়ে আছে তার অবস্থান সম্পর্কে জানতে চায়। সে তাহাদেরকে শেখ বদরুল ইসলাম অবস্থান সম্পর্কে বললে তাহারা আরো রেগে যায় এবং কতদিন এভাবে পালিয়ে থাকবে বলিয়াই দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আমার ভাতিজা নজরুল ইসলামকে মারধর করে আহত ও ঘরের আসবাবপত্র ভাংচুর শুরু করে। শেখ বদরুল ইসলামের প্রতিবেশী আব্দুল করিমের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান আমি ঘুমে ছিলাম হঠাৎ চিৎকার শুনে শেখ বদরুল ইসলামের বাড়ীর সম্মুখে যাওয়ামাত্র দেখি ৮-১০ জন লোক তাহাদের বাড়ী থেকে মোটর সাইকেলে বের হয়ে যাইতেছে এবং বাড়ীর ভিতরে গিয়ে দেখতে পাই শেখ বদরুল ইসলামকে না পেয়ে তাহারা নজরুল ইসলামকে মারধর করে গুরুত্বর আহত করেছে ও সবকিছু ভাংচুর করে রেখেছে। পরবর্তীতে আমি ও আরো কয়েকজন মিলে নজরুল ইসলামকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাই চিকিৎসার জন্য। সিলেট জেলার ওসমানীনগর থানার বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দিন ও সাধারন সম্পাদক আব্দুল্লাহ মিছফাহ চৌধুরীর সাথে যোগাযোগ করিলে তাহারা বলেন আমাদের কাছে এই হামলা ও ভাংচুরের খবর আসা মাত্র আমরা শেখ বদরুল ইসলামের বাড়ীতে যাই তাহার পরিবারকে সান্তনা দেই এবং আইনের আশ্রয় নেওয়ার জন্য বলি। একটি স্বাধীন দেশে নিজ বাড়ীতে সন্ত্রাসীদের হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পরবর্তীতে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদ হোসেনের সাথে যোগাযোগ করিলে তিনি বলেন উক্ত বিষয়ে আমরা অবগত হয়েছি আমরা তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করব।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা