সিলেটের নাট্য সংগঠন থিয়েটার বাংলার নতুন কার্যনির্বাহী পরিষদের কমিটি (২০২৫-২৭) গঠন করা হয়েছে।
শনিবার সারদা হলের মহড়া কক্ষে বর্তমান আহ্বায়ক কমিটি সভা ডেকে আগামী দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।
মো. তাজুদ মিয়া কামালি সভাপতি ও মোর্শেদ তালুকদার নির্ঝরকে সাধারণ সম্পাদক করে ০৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি গোপাল সূত্রধর, সহ-সাধারণ সম্পাদক সমীর দাস, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ দেব, অর্থ-সম্পাদক সঞ্জিব কর পাপ্পু, প্রচার ও দপ্তর সম্পাদক জয়ন্ত কুমার দাস।
প্রধান আহ্বায়ক অপু কুমার সেনাপতি, যুগ্ম আহ্বায়ক মো. তাজুদ মিয়া কামালী ও যুগ্ম আবায়ক গোবিন্দ দেবের স্বাক্ষরিত এক বার্তায় আগামী ২ বছর জন্য কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা