শান্তিগঞ্জে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্ধারিত স্থানে দ্রুত বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ মে) বিকাল ৪টায় শান্তিগঞ্জ উপজেলাবাসীর উদ্যােগে উপজেলার নোয়াখালী বাজারের লিলি কমিউনিটি সেন্টারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ আকিকুর রহমান আকিক এর সভাপতিত্বে ও নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নজিবুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূর আলী।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শাহজালাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এনামুল কবির, শান্তিগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির পরিচালক ফরিদুর রহমান ফরিদ, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রব্বানী, শিক্ষক সানী আহমদ, শামীম আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা বাবুল মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ফরিদ আহমদ ও ইউপি সদস্য মাহবুব ইসলাম।
সভায় বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় নির্মাণের স্থান এর আগে একাধিকবার আলোচনা করে ঠিক করা হয়েছে। এটি একটি মীমাংসিত বিষয়। এ বিষয় নিয়ে টালবাহানা না করে দ্রুত পূর্ব নির্ধারিত স্থানে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের কাজ শুরু করার দাবি জানান তারা।
এসময় সাংবাদিক এম ইলিয়াছ আলী, প্রভাষক কবির আহমদ, সাংবাদিক মান্নার মিয়া, শিক্ষক ফয়ছল আহমদ, সমাজকর্মী সবুজ মিয়া, ইয়াহিয়া মিয়া, সুমন আহমদ ও মুবিন আহমদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা