• ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজে পরিচিতি সভা অনুষ্ঠিত

Daily Jugabheri
প্রকাশিত মে ১৪, ২০২৫
সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজে পরিচিতি সভা অনুষ্ঠিত

সিলেট নগরের সাদিপুরস্থ ঐতিহ্যবাহী সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজের নতুন সভাপতি অধ্যাপক সৈয়দ মকসুদ আলীর সাথে পরিচিতি সভা করেছে প্রতিষ্ঠানটির ক্রিকেট টিম।

বুধবার (১৪ মে) স্কুলের হলরুমে সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মুনিমের সভাপতিত্বে ও ক্রিকেট টিমের ম্যানেজার কাইয়ুম আল রনির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিদ্যালয় পরিচালনা কমিটির নতুন সভাপতি অধ্যাপক সৈয়দ মকসুদ আলী।

পরিচিতি সভায় প্রধান অতিথি অধ্যাপক মকসুদ আলী বলেন, আমাদের ক্রিকেট টিম সিলেট বিভাগের চ্যাম্পিয়ন। সামনে জাতীয় রাউন্ডে যাবে। আমরা আশা করবো জাতীয় পর্যায়েও ভালো ফলাফল বয়ে আনবে।

পরপর টানা দু’বার সিলেট চ্যাম্পিয়ন হওয়ায় ক্রিকেটারদের অভিনন্দন জানান।

ক্রিকেট টিম পরিচালনায় বিদ্যালয়ের পক্ষ থেকে সব ধরণের সহ সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি আরো বলেন, একদিন আমাদের বিদ্যায়ের ক্রিকেটাররা জাতীয় দলে খেলেেব।

এসময় সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজ ক্রিকেট টিমের পক্ষ থেকে সভাপতি অধ্যাপক সৈয়দ মকসুদ আলীকে সম্মাননা জার্সি তুলে দেন ক্রিকেট দলের অধিনায়ক শাওন, সহ-অধিনায়ক সিঙ্কুু ও কোচ জিয়া।

পরিচিতি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাবিবুর রহমান চৌধুরী, প্রাথমকি শাখার সহ-প্রধান সেলিনা পারভীন, সিনিয়র শিক্ষক ও টিম ডিরেক্টর আব্দুল মজিদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন