
যুগভেরী ডেস্ক :::
আজ (১৬ নভেম্বর) বিকাল ৪টায় সিলেট জেলাধীন মোগলাবাজার থানার দক্ষিণ সুরমা, সিলাম ইউনিয়নের তেলিপাড়া গ্রামের বাসিন্দা, যুবলীগের সদস্য নোমান আহমদের বাড়িতে একদল মুখোশদারী সন্ত্রাসী হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। সিলাম ইউনিয়নের তেলিপাড়া গ্রামের বাসিন্দা সোলেমান আলীর ছেলে নোমান আহমদ। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
প্রত্যক্ষদর্শীর মারফতে জানা যায় যে, আজ ১৬ নভেম্বর রবিবার আনুমানিক দুপুর আড়াইটার দিকে স্থানীয় বিএনপি-জামায়াত-শিবিরের স্থানীয় নেতার নির্দেশে কিছু উশৃঙ্খল কর্মীরা তার বাড়িতে হামলা চালায়। প্রথেম তারা অনধিকার পূর্বক তার বাড়িতে ঢুকে তাকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে তার পরিবারের সদস্যদের সাথে অত্যন্ত খারাপ আচরণ করে। একপর্যায়ে উক্ত দুষ্কৃতিকারীরা তার বাড়ির মূল্যমান আসবাবপত্র ভাংচুর করে। এতে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। হামলকারীরা বাড়ি ভাংচুর করে যাবার সময় হুমকি দেয়, ‘যেদিন তারা নোমান আহমদকে পাবে সেদিই তাকে প্রাণে হত্যা করা হবে নতুবা পুলিশের নিকট সোপর্দ করা হবে।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান যে, ‘একটি স্বাধীন দেশে রাজনীতি করার অধিকার সবার আছে। নোমান আহমদ যদিও যুবলীগের রাজনীতির সাথে সড়িত ছিলেন কিন্তু সে মানুষের নিকট অত্যন্ত পরিচিত ও চারিত্রিক গুনাবলীর একজন লোক ছিল। কখনো সে রাজনীতির ভেড়াজালে সাধারণ মানুষকে জিম্মি করে নির্যাতন করেনি। তার নিরপরাধ পরিবারের লোকজন আজ খোব অসহায় হয়ে পড়েছে। বিএনপি-জামায়াত-শিবিরের লোকজন তাদেরকে বাড়িতে থাকতে দিচ্ছেনা।’ শুধু যে আজ হামলা হয়েছে তা নয়, প্রতিনিয়ত নোমান আহমদ ও তার পরিবারের লোকজনকে মানসিক হয়রানি ও নির্যাতন করে আসছে বলে অভিযোগ করেছে তার পরিবার ও এলাকাবাসী।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা