হাদির ওপর হামলার প্রতিবাদে সিলেটে বিএনপির মিছিলে ‘জামাত-শিবির রাজাকার…’ স্লোগান

Daily Jugabheri
প্রকাশিত December 13, 2025
হাদির ওপর হামলার প্রতিবাদে সিলেটে বিএনপির মিছিলে ‘জামাত-শিবির রাজাকার…’ স্লোগান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় সিলেটে প্রতিবাদ মিছিল করেছে বিএনপি। শনিবার বিকেলে
নগরের কোর্ট পয়েন্ট থেকে মিছিলটি বের হয়ে নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টায় এসে শেষ হয়।

এতে উপস্থিত ছিলেন সিলেট জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

মিছিলে নেতাকর্মীরা ওসমান হাদীর গুলিবিদ্ধের ঘটনায় নিন্দা জানিয়ে ‘জামাত-শিবির রাজাকার, এই মূহূর্তে বাংলা ছাড়,’ ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না,’ ‘দিল্লি গেছে স্বৈরাচার , যাবে রাজাকার,’ ‘স্বৈরাচার আর রাজাকার, মিলেমিশে একাকার,’ ‘তারেক রহমান আসছে, রাজপথ কাঁপছে,’ প্রভৃতি স্লোগান দেন।

তারা বলেন, গতকাল ওসমান হাদিকে ‘হত্যার’ জন্য হামলা করা হয়েছে। সারা বাংলাদেশ ফুঁসে ওঠেছে। এ ঘটনায় জড়িতদের বিচার করতে হবে।

সংবাদটি শেয়ার করুন