• ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি

চুনারুঘাটে পৃথক দুর্ঘটনায় নিহত ২

Daily Jugabheri
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০২৫
চুনারুঘাটে পৃথক দুর্ঘটনায় নিহত ২

হবিগঞ্জের চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন।

জানা গেছে, শনিবার রাত ৭ টায় উপজেলার খোয়াই নদী ব্রীজের পূর্ব দিকে আইতন বটতলা নামকস্থানে মোটরসাইকেল দূর্ঘটনায় চুনারুঘাট সদর ইউনিয়নের দক্ষিণ নরপতি গ্রামের মুক্তিযোদ্ধা আনোয়ার সাহাদাতের ছেলে মোঃ নিহাল আহমেদ (২৫)কে চুনারুঘাট সরকারি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, শনিবার বিকালে চুনারুঘাট উপজেলার পূর্ব রাণীগাঁও গ্রামের বাসিন্দা আব্দুর নুর (কালেক্টর নুর) এর ছেলে মামুন মিয়া (৩৯) নিজ বাড়িতে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয়েছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন