
যুগভেরী ডেস্ক
লন্ডন থেকে গুজব ছড়ানোকে কেন্দ্র করে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগ এর সাধারণ সম্পাদক মো. জাকিরুর রহমান এর বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যায় সিলেট নগরির কদমতলী এলাকায় অবস্থিত মো. জাকিরুর রহমান এর বসতবাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করেন এনসিপি, বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। স্থানীয়রা জানান, জাকিরুর রহমান দেশে থাকতে আওয়ামী লীগের অংঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক লীগের রাজনীতি করতেন। তিনি বর্তমানে লন্ডনে অবস্থান করে বর্তমান অন্তবর্তী কালীন ইউনুস সরকারের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার ও গুজব ছড়ালে দেশে থাকা দলীয় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়, সেই উত্তেজনার জের ধরে জাকিরুর রহমান এর বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানা যায়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা