
যুগভেরী ডেস্ক ::: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় নবনির্বাচিত সংসদ সদস্য এমরান আহমেদ চৌধুরী-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র বিয়ানীবাজার ও গোপালগঞ্জের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
নির্বাচনে তার বিজয়কে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। এরই ধারাবাহিকতায় সম্প্রতি এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ বিএনপির অন্যতম সিনিয়র নেতা আব্দুল গফফার।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির প্রভাবশালী নেতা মনির, মাসুম, রাজ্জাক, খোকন, মামুনসহ আরও অনেক নেতাকর্মী।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমরান আহমেদ চৌধুরীর বিজয় দলীয় ঐক্য, তৃণমূলের পরিশ্রম এবং জনগণের আস্থারই প্রতিফলন। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও বেগবান হবে।
অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার সার্বিক সাফল্য কামনা করেন।