
নিজস্ব সংবাদদাতা, বিশ্বনাথ থেকে :
বিশ্বনাথ উপজেলা শাখা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সহকারী সেক্রেটারী ও ৩নং অলংকারী ইউনিয়নের টেংরা গ্রামের আজিজুর রহমানের পুত্র নাসির উদ্দিন ফেইসবুকসহ বিভিন্ন স্যোসাল মিডিয়ায় এলাকার রাস্তাঘাট নির্মাণে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় বিএনপি’র উগ্রপন্থী সন্ত্রাসীরা ব্যাপক হামলা, ভাঙচুর ও লুটপাট করে। সন্ত্রাসীদের বাঁধা প্রদান করায় শিবির নেতা নাসির উদ্দিনের বয়োঃবৃদ্ধ পিতা আজিজুর রহমান (৫৮) ও মাতা- মনোয়ারা বেগম (৪৮)কে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। সন্ত্রাসীদের তান্ডবে এলাকায় চরম আতংক বিরাজ করছে। ঘটনাটি সংঘটিত হয়েছে গত (১৬ মে ২০২৬) শনিবার রাত অনুমান ৮ ঘটিকায়।
পারিবারিক সূত্র জানায়, নাসির উদ্দিন প্রবাসে থেকে বিভিন্ন সময় এলাকার সামাজিক উন্নয়নে সার্বিক সহযোগিতার পাশাপাশি নিজ এলাকা তথা দেশের সার্বিক পরিস্থিতি নিয়েসহ বিভিন্ন রকম অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী হন। এতে করে স্বার্থান্বেষী মহলের স্বার্থে আঘাত আসায় সন্ত্রাসীদের চক্ষুশূলে পরিণত হন। সন্ত্রাসীরা গতকাল নাসির উদ্দিনকে খুঁজতে তাদের বাড়িতে গিয়ে ব্যাপক তল্লাশী চালায়। এ সময় সন্ত্রাসীরা ঘরের মূল্যবান আসবাবপত্র ভাঙচুরসহ লুটপাট করে। শিবির নেতা নাসির বয়োঃবৃদ্ধ পিতা-মাতা সন্ত্রাসীদের বাঁধা প্রদান করায় সন্ত্রাসীরা হকিস্টিক, কাঠের রুল ইত্যাদি দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে তাদেরকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। সন্ত্রাসীরা যাওয়ার সময় পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকি দিয়ে বলে, যদি নাসির ফেইসবুকে আর কোনো ধরণের বাড়াবাড়ি করে কিংবা আইনের আশ্রয় গ্রহণ করা হয়, তাহলে পরিবারের সকলকে প্রাণে হত্যা করবে বলে হুমকি দে। সন্ত্রাসীরা চলে যাওয়ার পর প্রতিবেশি লোকজন এসে তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। সন্ত্রাসীদের বর্বরোচিত তান্ডবে এলাকায় চরম আতংক বিরাজ করছে।
এ ব্যাপারে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভিকটিমদের পক্ষে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা