• ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেটে রেললাইন থেকে নারীর মরদেহ উদ্ধার

Daily Jugabheri
প্রকাশিত মে ২২, ২০২৬
সিলেটে রেললাইন থেকে নারীর মরদেহ উদ্ধার

সিলেটের দক্ষিণ সুরমায় রেললাইনের পাশে এক নারীর মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টার দিকে দক্ষিণ সুরমার পারাইচক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বাংলাদেশ রেলওয়ে পুলিশ। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)–এর একটি দলও। নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয় লোকজনের বরাতে পুলিশ জানায়, ওই নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। তবে এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো ঘটনা, তা নিশ্চিত হতে তদন্ত চলছে।

সিলেট রেলওয়ে থানা–এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহের ময়নাতদন্ত করা হবে। নিহত নারীর পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। ঘটনাস্থলে পিবিআইও কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন