
গোয়াইনঘাট প্রতিনিধি ::
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় তাফসিয়া জান্নাত নামে এক যুবতীকে হত্যার অভিযোগে আদালত থেকে পলাতক মোহাম্মদ মামুনুর রশিদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে। গতকাল ০২/০৬/২০২৬ ইং সিলেটের ২য় আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এক আদেশে মোহাম্মদ মামুনুর রশিদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির আদেশ দেন। পলাতক মোহাম্মদ মামুনুর রশিদ নগরডেংরী গ্রামের ইয়াকুব আলীর ছেলে। আদালত সুত্রে জানা যায়, তাফসিয়া জান্নাতের পিতা করিম হাওলাদার বাদী হয়ে গোয়াইনঘাট থানায় ২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২/৩ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। যা গোয়াইনঘাট থানার মামলা নং-০৭, জিআর-নং-৮৮/২০২৫, ধারা: ৩০২/৩৭৬/৩৪ সহ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত)-এর ৯(২) ও ৯(৩)। উক্ত মামলার ২ নং আসামী মোহাম্মদ মামুনুর রশিদ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা