
স্টাফ রিপোর্টার:
বিশ্বনাথ উপজেলার প্রবাসীর পরিবার তাদের জমিতে নতুন স্থাপনা নির্মাণ করতে গিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে মর্মে অভিযোগ পাওয়া গিয়েছে। এলাকার একটি গোষ্ঠী ওই প্রবাসীর জমি দখলের জন্য নানা ভাবে তৎপরতা চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে অবিলম্বে আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে, প্রবাসী আমিনুর রহমান কামরুলের পক্ষে তার চাচা আব্দুন নুর গতকাল (১১ জুলাই) বিকেলে সিলেট প্রেস ক্লাবে বিভিন্ন পত্রিকার সংবাদিকদের নিয়ে একটি সংবাদ সম্মেলন করে নিরাপত্তাহীনতা সম্মুখীন হচ্ছেন মর্মে লিখিত আকারে অভিযোগ পাঠ করেন। তিনি তাদের পরিবারের সুরক্ষার জন্য স্থানীয় প্রশাসন এবং আদালতের নিকট নতুন স্থাপনা নির্মাণে প্রশাসনের সহায়তা ও তাদের জীবনের নিরাপত্তা চান।
বিশ্বনাথ উপজেলার সৎপুর নিবাসী আব্দুন নূর লিখিত বিবৃতিতে জানান, গত তিন চার মাস যাবত স্থানীয় কিছু স্বার্থন্বেসী মহল প্রতারণার মাধ্যমে প্রবাসী আমিনুর রহমান কামরুলের জমিগুলো দখলের চেষ্টা করে আসছে। তারই ধারাবাহিকতায় গতকাল স্থানীয় সন্ত্রাসীরা তার জমিগুলো জবরদখল করে নিয়েছে মর্মে তিনি কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করেন। তিনি বলেন বিএনপি নেতা আজাদুর রহমান আজাদ ও জামায়াত নেতা আব্দুল আলী বিভিন্ন ভাবে তাদেরকে নির্যাতন ও নিপীড়ন করে আসছে।
তিনি অভিযোগ করেন যে, তার ভাতিজা বিএনপি রাজনীতির সাথে যুক্ত ছিল। ২০২৬ নির্বাচনে বিএনপি সরকার গঠন করার পর কিছু অসাধু ও দুষ্কৃিতিকারী বিএনপি নেতাকর্মীদের ইন্ধনে তার ভাতিজাকে দল থেকে বহিস্কার করা হয় বিনা কারণে। তারই সুযোগে এই অসাবধু বিএনপি নেতারা তার জমিগুলো দখল করে নিয়েছে। তিনি আরো অভিযোগ করেন যে, তিনি থানায় মামলা দায়ের করতে গেলে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রুবেল মিয়া বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা নিতে অপরাগতা প্রকাশ করেন। তিনি আরো অভিযোগ করেন যে, বিগত সতেরো বছর মানুষ যেভাবে নির্যাতিত হয়েছিল ঠিক সেভাবে নির্যাতনের স্টিমরোলার শুরু করেছে বিএনপি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা