
স্টাফ রিপোর্টার: গতকাল মঙ্গলবার জালালাবাদ থানাধীন কালিরগাঁও সিরাজপুর নিবাসী মোঃ আখলু মিয়ার বাড়ীতে সরকার দলীয় ক্যাডাররা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও ক্ষয়ক্ষতির অভিযোগ পাওয়া গিয়েছে। স্থানীয় ও প্রত্যক্ষদশীর্ মারফত জানা গেছে যে, গতোকাল সন্ধা ৭টার দিকে কিছু দুস্কৃতিকারী মোঃ আখলু মিয়ার বাড়ীতে জোরপূর্বক প্রবেশ করে তার ছেলে ইউ.কে প্রবাসী মোঃ রুকনুজ্জামান দেশে এসেছে মর্মে খবর পেয়ে তার খুজে বাড়ীতে প্রবেশ করে। তখন পরিবারের সদস্যরা তাদেরকে বলেন মোঃ রুকনুজ্জামান দেশের বাহিরে। তারা তা বিশ^াস না করে বাড়ীতে ব্যাপক ভাংচুর ও তান্ডব চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। এসময় সরকার দলীয় কমীর্রা তার পরিবারের সদস্যদেরকেও মারধর করে। উল্লেখ্য যে, মোঃ রুকনুজ্জামান দেশে থাকাকালীন সময়ে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত থাকার কারণে এ হামলা হয়েছে বলে মোঃ আখলু মিয়া অভিযোগ করেন। তার সাথে কথা বলে জানা যায় যে, তার ছেলে মোঃ রুকনুজ্জামান জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তার ছেলে জালালাবাদ থানার প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি আরো অভিযোগ করেন যে, একটি স্বাধীন দেশে বিরোধী দলকে দমন নিপীড়ন করছে আওয়ামী লীগ সরকার। দেশকে একটি বাকশালী কায়দায় নিয়ে যাওয়ার পায়তারা করছে। তিনি আরো বলেন বর্তমানে দেশে কোন গণতন্ত্র নেই, বাক স্বাধীনতা নেই, মানুষের ভোটাধিকার নেই।