• ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে : সিলেট বিএনপি

Daily Jugabheri
প্রকাশিত আগস্ট ১৪, ২০২৫
রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে : সিলেট বিএনপি

সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর, জাফলং, বিছনাকান্দি সহ অন্যান্য প্রাকৃতিক নৈসর্গ ধ্বংস এবং অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রশাসন, পুলিশ, র‍্যাব, বিজিবি এবং বর্তমানে দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, এবং মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সিলেট জেলা ও মহানগর বিএনপি মনে করে—দল-মত নির্বিশেষে এসব অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। বিএনপি অতীতে প্রমাণ করেছে যে, দলের কারও বিরুদ্ধে অভিযোগ উঠলেই তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

নেতৃবৃন্দ আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংগঠনবিরোধী কর্মকাণ্ড, মানুষের জানমালের নিরাপত্তা এবং রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করছেন এবং ভবিষ্যতেও এই নীতি অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন