ওসমানীনগরে ধানক্ষেত থেকে নাবালিকা রুশনার লাশ উদ্ধার

Daily Jugabheri
প্রকাশিত March 7, 2018
ওসমানীনগরে ধানক্ষেত থেকে নাবালিকা রুশনার লাশ উদ্ধার

রুশনা


ওসমানীনগর প্রতিনিধি
গতকাল (৬ মার্চ) মঙ্গলবার ওসমানীনগর উপজেলার দয়ামির ইউনিয়নের চন্ডিতিয়র গ্রামের দুবাই প্রবাসী সাহান আহমেদ এর বাড়িতে একই গ্রামের আব্দুল মানিক এর মেয়ে রুশনা (১৪) এর লাশ পাশের ধানক্ষেতে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়।
জানা যায়, চন্ডিতিয়র গ্রামের দুবাই প্রবাসী সাহান আহমেদ এর বাড়িতে একই গ্রামের আব্দুল মানিক এর মেয়ে রুশনা গৃহপরিচারিকার কাজ করত। প্রতিদিনের ন্যায় সে গত শুক্রবারে রাতের খাবার খেয়ে তার রুমে ঘুমাতে যায়। পরদিন সকালে তার রুমের দরজা খোলা পেয়ে তার পিতাকে খবর দেন ।
মেয়েটির পিতা জানান, তার মেয়েকে পাওয়া যাচ্ছে না বলে সাহান আহমেদ তাকে খবর দেন। খবর পেয়ে তিনি দ্রুত সাহান আহমেদ এর বাড়িতে আসেন এবং
সব জায়গায় খোঁজতে থাকেন। সকালে তার মেয়ের লাশ পাশের ধানক্ষেতে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় বলে তিনি কান্নায় ভেঙে পড়েন। এলাকাবাসী জানান মেয়েটিকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। তারা ঘটনার সত্যতা যাচাই করে দোষীদের দ্রুত শাস্তির আওতায় আনার আহ্বান জানান। পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।
এ বিষয়ে ওসমানীনগর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন