• ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি

সিলেট উপশহরে আওয়ামী লীগ নেতা ফারহানের উপর বিএনপি কর্মীদের হামলা

Daily Jugabheri
প্রকাশিত আগস্ট ৪, ২০১৮
সিলেট উপশহরে আওয়ামী লীগ নেতা ফারহানের উপর বিএনপি কর্মীদের হামলা

স্টাফ রিপোর্টার :
সিলেটের শাহজালাল উপশহরে আওয়ামী লীগের ২২ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ফারহান আহমেদ এর উপর বিএনপি কর্মীদের নৃশংস হামলার ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটে শুক্রবার (৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপশহরের রোজ ভিউ হোটেলের পাশে।

প্রত্যক্ষদর্শীরা জানান- মোটরসাইকেলযোগে বিএনপি ও ছাত্রদলের ১০-১৫ জন সশস্ত্র কর্মী এসে দা ও অন্যান্য ধারালো অস্ত্র দিয়ে ফারহান আহমেদের উপর এলোপাতাড়ি হামলা চালায়।

হামলার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ফারহান আহমেদকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, ফারহান আহমেদ সম্প্রতি অনুষ্ঠিত সিলেট সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের পক্ষে সক্রিয়ভাবে নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন। কামরানের পরাজয়ের পর বিএনপি সমর্থকরা ক্ষিপ্ত হয়ে তার উপর এ হামলা চালায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

হামলায় ফারহান আহমেদের একটি হাত ও একটি পা ভেঙে গেছে। তাকে দেখতে হাসপাতালে যান বদর উদ্দিন আহমদ কামরান, ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সালেহ আহমদ সেলিমসহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ।

সর্বশেষ খবর অনুযায়ী- ফারহান আহমেদের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে, তবে তিনি এখনও চিকিৎসাধীন।

সংবাদটি শেয়ার করুন