নবীগঞ্জে লকডাউন কার্যকর করতে ৭ম দিনে তৎপর প্রশাসন 

Daily Jugabheri
প্রকাশিত July 7, 2021
নবীগঞ্জে লকডাউন কার্যকর করতে ৭ম দিনে তৎপর প্রশাসন 
উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ(হবিগঞ্জ) 
চলমান কঠোর লকডাউনের ৭ম দিন ৭ জুলাই বুধবার  নবীগঞ্জ বাজারের গাজীর টেক,শেরপুর রোড, মধ্যবাজার, স্কুল রোড,ওসমানী রোড অদ্য সকাল হতে সেনাবাহিনীর সহযোগিতায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  জনাব উত্তম কুমার দাশ  ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।
এ সময় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্টানের বিরুদ্ধে  ৪টি মামলায় ১৩ হাজার  জরিমানা করা হয় ।
সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় ৭ জুলাই বুধবার  চলমান লকডাউনের ৭ম দিনে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশের নেতৃত্বে ও বাংলাদেশ সেনাবাহিনীর একদল সদস্যের সহযোগিতায় সকাল থেকে বেলা ২টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা। অদ্য  নবীগঞ্জ বাজারের গাজীর টেক,শেরপুর রোড, মধ্যবাজার, স্কুল রোড,ওসমানী রোড
 সকাল হতে সেনাবাহিনীর সহযোগিতায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  জনাব উত্তম কুমার দাশ  দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮,২৬৯ এবং সংক্রামক রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন ২০১৮ অনুযায়ী  মোবাইল কোর্ট পরিচালনা করেন।  ৪টি মামলায় ১৩ হাজার  টাকা জরিমানা করা হয় ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশ এ সময় সকলকে লকডাউনের বিধিনিষেধ ও স্বাস্থবিধি মেনে চলার আহব্বান জানান।
সংবাদটি শেয়ার করুন