আওয়ামী লীগ নেতা আবু নছরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

Daily Jugabheri
প্রকাশিত October 24, 2021
আওয়ামী লীগ নেতা আবু নছরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

 প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এড. সৈয়দ আবু নছর এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

 

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২১ (বাসস)

সংবাদটি শেয়ার করুন