• ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

‘বিশ্বনাথে প্রভাবশালী আওয়ামীলীগ নেতার বোনকে ভাগিয়ে নেওয়ায় প্রেমিক বিপাকে ও সংঘর্ষে একজন নিহত’

Daily Jugabheri
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০২২
‘বিশ্বনাথে প্রভাবশালী আওয়ামীলীগ নেতার বোনকে ভাগিয়ে নেওয়ায় প্রেমিক বিপাকে ও সংঘর্ষে একজন নিহত’

বিশ্বনাথ প্রতিনিধি :
বিশ্বনাথের পাহাড়পুর গ্রামের প্রভাবশালী আওয়ামীলীগ নেতা নাছির উদ্দিন এর বোন কে ভাগিয়ে নিয়ে যায় তার প্রেমিক । গত ২৩শে জানুয়ারি ২০২২-ইং রোজ রবিবার গভীর রাতে প্রেমিক ফরহাদ তার প্রেমিকা রুহেনাকে নিয়ে গ্রাম থেকে পালিয়ে যায়। পালানোর খবর এলাকায় জানাজানি হলে নানা আলোচনা সমালোচনা চলে যার ফলে আওয়ামীলীগ নেতা নাছির উদ্দিনের মান-সম্মান ক্ষুন্ন হচ্ছে।
এদিকে বোন ও তার প্রেমিক ফরহাদ কে খুজে না পেয়ে নাছির উদ্দিন ২৩ শে জানুয়ারি ২০২২ ইং রোজ রবিবার বিকালে আনুমানিক ৪ টার দিকে তার দলীয় সঙ্গীদের নিয়ে রাজাগঞ্জ বাজারে প্রেমিক ফরহাদের বড় ভাইয়ের সাথে তাদের দোকান “ওয়াব উল্লা ভেরাইটিজ স্টোরে” কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রেমিকার ভাই নাছির উদ্দিন, ফখর উদ্দিন এর উপর হামলা চালান । এতে করে তিনি প্রতিহত করার চেষ্টা করেন। এতে করে দু’পক্ষের মধ্যে মারামারি ও সংঘর্ষ হয়। জানা যায় মারামারির এক পর্যায়ে নাছির উদ্দীনের হাতে থাকা চেলি দিয়ে ফরহাদ এর বড় ভাই ফখর উদ্দিন কে মাথা লক্ষ করিয়া বারি মারিলে ফখর উদ্দীকে বাচাতে দোকানের কর্মচারী শরীফ এগিয়ে আসিলে উক্ত বারি শরীফের মাথায় পরিয়া মারাত্বক রক্তাক্ত জখম হয়। তৎক্ষনাৎ আহত শরীফ কে এম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । এদিকে আবার নাছির উদ্দিন ক্ষমতার দাপট কাটিয়ে মামলার ঘটনা ঘুরিয়ে তাহার বোনের প্রেমিক ফরহাদকে শরীফ হত্যার প্রধান আসামী করেন এবং ফরহাদ এর বড় ভাই সহ ৫/৬ জন কে অজ্ঞাতনামা আসামী করে থানায় মামলা দায়ের করেন। স্থানীয় লোকজনদের সাথে কথা বলে জানা যায় আওয়ামীলীগ নেতা নাছির উদ্দিন ক্ষমতার দাপট কাটিয়ে এসব কাজ করছেন। নাছির উদ্দীনের কাছে এই ঘটনার বিষয় নিয়ে জানতে চাইলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং তাহার সাথে সাক্ষাৎ করা সম্ভব হয় নাই । এ বিষয়ে থানার ওসি সবুজ কুমার নাইডু কে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন নাছির উদ্দীন ও শরিফের বাবা থানায় এসে ফরহাদ ও ফখরের ওপর মামলা দায়ের করিলে আমি সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থল আমরা পরিদর্শন করে আসি এ বিষয়টি নিয়ে তদন্ত চলছে ।

সংবাদটি শেয়ার করুন