
যুগভেরী ডেস্ক ::: দক্ষিণ সুরমার রাখালগঞ্জ ইউনিয়নের দাউদপুর গ্রামে গত ৪ ডিসেম্বর দুটি পক্ষের মধ্যে ভুমি দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জনকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, দাউদপুর গ্রামের হাজী তবারক আলী, লুৎফুর রহমান, মদরিছ মিয়া, ইমতিয়াজ খান, রুহুল আমীন, বশির আহমদ, কায়ছার আলী, নজরুল ইসলাম, বাদশাহ মিয়া, কবির আলী। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় ১৫জনকে আসামী করে মামলা দায়ের করেন আহত হাজী তবারক আলীর ছেলে নিয়াজ মোর্শেদ। মামলার আসামীরা হলেন, দাউদপুর গ্রামের মৃত রজব আলীর ছেলে করিম মিয়া, হুমায়ুন মিয়ার ছেলে নজির আলী, ছোয়াব আলী, তৈয়ব আলীর ছেলে ছবুর মিয়া, নেছার মিয়া, মখন মিয়ার ছেলে ফজল মিয়া, কুটি মিয়া, রাখালগঞ্জ দৌলতপুর গ্রামের ফারুক আহমেদ, ফারুক আহমেদের পুত্র মারজানুর রহমান রিপন, আইন উল্লার ছেলে তেরা মিয়া, তোফায়েল আহমদ, লাবলু আহমদ, একই গ্রামের হাজী মছব্বির আলীর ছেলে আরাফাত, সেবুল, জেবুল।