• ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

পুলিশের খাঁচায় আরেক ইউপি চেয়ারম্যান

Daily Jugabheri
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০২৪
পুলিশের খাঁচায় আরেক ইউপি চেয়ারম্যান

ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার হয়েছেন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করে শান্তিগঞ্জ থানা পুলিশ। গত ৪ আগস্ট আন্দোলনচলাকালে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় সুনামগঞ্জ সদর থানায় দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

 

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, ঐ ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করে সুনামগঞ্জ সদর থানায় পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন