রাজনগরের উত্তর ভাগ ইউনিয়নের ফয়জুর রহমানের বাড়িতে হামলা, লুটপাটের অভিযোগ

Daily Jugabheri
প্রকাশিত August 15, 2026
রাজনগরের উত্তর ভাগ ইউনিয়নের ফয়জুর রহমানের বাড়িতে হামলা, লুটপাটের অভিযোগ

যুগভেরী ডেস্ক ::: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ২নং উত্তর ভাগ ইউনিয়নের কালাইরগুল গ্রামে রাজনৈতিক ও পারিবারিক শত্রুতার জের ধরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।  বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার ২নং উত্তর ভাগ ইউনিয়নের কালাইরগুল গ্রামে মো. ফয়জুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।  অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, মো. ফয়জুর রহমানের ছেলে রুমেল আহমেদ ৩ জুন ২০২৫ সালে লেখাপড়া করার জন্য লন্ডনে পাড়ি জমান। কিছু দিন পরে জানা যায় রুমেল আহমেদ লেখাপড়া না করে রোকসানা আক্তারের সাথে প্রেমের সম্পর্কে জড়ান। কিন্তু রুমেলের পরিবারে জানতে পারেন রোকসানা আক্তারের আগে একটা বিয়ে হয়েছে তাই তারা এই সম্পর্ককে মেনে নেন নি। ওই দিকে রোকসানা আক্তারের পরিবার ও তাদের সম্পর্ক মেনে নেন নি, তাই রোকসানা আক্তারের ভাই বর্তমান পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং সদর উপজেলার ছাত্রদলের সাবেক সহ সভাপতির মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে এবং রাজনগর উপজেলা ছাত্রদলের সদস্যদের নিয়ে সাবেক ছাত্রলীগ নেত্রী রোকসানা আক্তারের প্রেমিকের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হামলার ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্কে ঘর থেকে বের হতে পারছেন না।

প্রত্যক্ষদর্শীরা জানান, “দুপুরের দিকে কয়েকজন লোক এসে ফয়জুর রহমানের বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির বিভিন্ন স্থানে ভাঙচুর করে এবং ঘরের জিনিসপত্র তছনছ করে। এ সময় পরিবারের লোকজন ভয়ে ছোটাছুটি করতে থাকেন। হামলাকারীরা তাদের ভয়ভীতি দেখিয়ে প্রাণনাশের হুমকিও দেয়। পরে তারা বাড়ি থেকে বিভিন্ন মালামাল নিয়ে চলে যায়। এমন ঘটনায় আমরা স্থানীয়রাও আতঙ্কিত।”ভুক্তভোগী রুমেল আহমেদ চাচা জানান, “আমার ভাতিজা রুমেল লেখাপড়ার জন্য লন্ডনে গেছে। সেখানে একটি মেয়ের সঙ্গে তার সম্পর্কের বিষয়কে কেন্দ্র করেই আমাদের পরিবারের ওপর ক্ষোভ তৈরি হয় বলে আমরা মনে করছি। এর জের ধরে আনোয়ার হোসেনের নেতৃত্বে কয়েকজন আমাদের বাড়িতে এসে হামলা চালায়। তারা ঘরের দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে এবং বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়। আমাদের পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানো হয়েছে এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”তবে হামলার অভিযোগের বিষয়ে অভিযুক্ত বর্তমান পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি ও ছাত্রদলের সাবেক সহ সভাপতির মো. আনোয়ার হোসেনের মুঠোফোন কয়েকবার কল দিলে তিনি ফোন রিজিভ করেননি। তাই তাৎক্ষণিকভাবে তার বক্তব্য পাওয়া যায়নি। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক বলেন, আমরা হামলার বিষয়টি শুনেছি। তবে এখনও আমাদের কাছে কেউ লিখিত অভিযোগ করেনি।

সংবাদটি শেয়ার করুন