• ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সিলেট মহানগর শাখার সহ-সভাপতি জহুরুল ইসলাম ফাহাদের বিরুদ্ধে সাইবার মামলা

Daily Jugabheri
প্রকাশিত মার্চ ২১, ২০২৫
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সিলেট মহানগর শাখার সহ-সভাপতি জহুরুল ইসলাম ফাহাদের বিরুদ্ধে সাইবার মামলা

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের বর্তমান অন্তবর্তী সরকারের উপদেষ্ঠাদের নিয়ে স্যোশাল মিডিয়ায় মিথ্যা বিভ্রান্তিকর তথ্য প্রচার ও গুজব রটনার মাধ্যমে সরকার উৎখাতের চেষ্টার অপরাধে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সিলেট মহানগর শাখার সহ সভাপতি জহুরুল ইসলাম ফাহাদের বিরুদ্ধে সিলেটের সাইবার আদালতে মামলা দায়ের করা হয়েছে। গতকাল এয়ারপোট থানার এসআই রাজীব মন্ডল বাদী হয়ে এ মামলা দায়ের করেন। সাইবার মামলা নং- ১৭, তারিখ ২০/০৩/২০২৫ ইং। অভিযুক্ত আলোচিত ছাত্রনেতা জহুরুল ইসলাম ফাহাদ চৌকিদেখীর ৫৭ মিতালি আবাসিক এলাকার বাসিন্দা সিলেট নগরির প্রতিষ্টিত ব্যবসায়ী ফখরুল ইসলামের পুত্র।  এ ব্যাপারে এসআই রাজীব মন্ডল জানান, মামলা দায়েরের পরপরই গতকাল রাতেই জহুরুল ইসলাম ফাহাদকে গ্রেফতারের জন্য তার বাসায় অভিযান চালানো হলেও তাকে পাওয়া যায়নি। সে পালিয়ে অজ্ঞাত স্থান থেকে রাষ্ট্র বিরোধী এসব কার্যকলাপ চালাচ্ছে, তবে অচিরেই তাকে ট্রাকিং এর মাধ্যমে তার অবস্থান সনাক্ত করে তাকে গ্রেফতার করা হবে বলে জানান তিনি। এ ছাড়া  এসআই রাজীব মন্ডল সাংবাদিকদের জানান, জহুরুল ইসলাম ফাহাদের বিরুদ্ধে পূর্বে ও একাধিক অভিযোগে কয়েকটি মামলা চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন