
যুগভেরী ডেস্ক ::: সিলেটের জৈন্তাপুর উপজেলা যুবলীগের নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল খালিককে না পেয়ে তার স্ত্রী, সন্তান ও পরিবারের লোকদের উপরে হামলা করে বাড়ী ঘরে ব্যাপক ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ করা হয়। এছাড়াও মামলার চাপে বাড়ি ছাড়া হয়ে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন হাজিরা বেগম ও তার পরিবারের লোকজন। বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় নিজ বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল বিকেলে এ সকল ঘটনায় সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলনের মাধ্যমে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল চা-বাগানের বাসিন্দা আব্দুল খালিকের স্ত্রী ভুক্তভোগী হাজিরা বেগম ও তার ছেলে মেয়ে এসব অভিযোগ করেন।
এসময় ভুক্তভোগী হাজিরা বেগম ও তার ছেলে-মেয়ে লিখিত বক্তব্যে বলেন, ২০২৪ ইং সনের ৫ আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতন হয়। ওইদিন দুপুরে তাদের বাড়িতে লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। আবার বিকালে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, চালিয়ে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে বালু-পাথর লুটপাট করা হয়। এছাড়া হাজিরা বেগমের স্বামী বর্তমানে দেশের বাইরে রয়েছেন, তবুও তার স্বামীর ব্যবসায়ীক প্রতিহিংসা পরায়ণ হয়ে বিএনপি নেতা এবিএম জাকারিয়া ও জামায়াত নেতা মো. রফিক মিয়া মিলে আব্দুল খালিক-কে জৈন্তাপুর ও কোতোয়ালী থানায় পাচটি মামলায় নাম দিয়েছে। আর জাকারিয়া এবং রফিকের বিরুদ্ধে দাখিলকৃত আব্দুল খালিকের মামলা আদালত নিষ্পত্তি করে দিয়েছেন। জাকারিয়া ও রফিকের সমর্থিত বর্তমান সরকার ক্ষমতায় আসারপর থেকে হাজিরা বেগম ও তার ছেলে-মেয়েদের উপর এবং পরিবারের উপর হামলা ও নির্যাতন করা হচ্ছে। ফলে বর্তমানে আব্দুল খালিক ও হাজিরা বেগম দম্পতির ছেলে মেয়েরা লেখা পড়া ছেড়ে দিয়ে বিভিন্ন স্থানে অনাত হিসেবে বসবাস করে আসছেন। লিখিত সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়,
হাজিরা বেগমের স্বামী আব্দুল খালিক গত ৫ আগস্টের পর থেকে পলাতক রয়েছেন তার স্বামী। তার বালু-পাথর ব্যবসায় ও রাজনৈতিক কর্মকান্ডের জন্য দীর্ঘদিন থেকে হিংসাত্মক মনোভাব করে আসছেন জাকারিয়া ও রফিক। তারই জের ধরে ২০২১ সালে খালিকের উপর দেশিয় অস্ত্র নিয়ে হামলা করা হয়। এতে আহত হন আব্দুল খালিক। এরপর থেকে আব্দুল খালিককের ব্যবসা ও তাকে ঘায়েল করতে নানা ধরনের পরিকল্পনা করতে থাকে প্রতিপক্ষ। এরই ধারাবাহিকতায় ২০২৪ সনের ৫ আগস্টের পর থেকে আব্দুল খালিক ও আমাদের উপর চলছে নির্যাতনের স্টীমরোলার। জড়ানো হচ্ছে নানা ধরনের মিথ্যা মামলায়। যার কোন ঘটনার সঙ্গে জড়িত নয় আমার স্বামী। সম্প্রতি আমার স্বামীর বিরোধ ও তার উপর প্রতিশোধ নিতে আমার বাড়িতে হামলা চালিয়ে বাড়ি ঘরে ব্যাপক ভাংচুর-লুটপাট ও অগ্নিসংযোগ চালায়। হামলাকারীরা বাড়িতে থাকা ল্যাপটপ, দামি আসবাবপত্র ও আমরা ছেলে-মেয়ের লেখাপড়া ও চিকিৎসার জন্য জমাকৃত টাকা নিয়ে যায়। এসময় পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শনের ঘটনার দাবি করেন তিনি। নিরাপত্তাহীনতায় ভোগার কারনে নিজ বসত বাড়িতে না থেকে আমি ও আমার ছেলে-মেয়েকে নিয়ে আমরা অন্যত্র বসবাস করছি। ফলে আমার দুই ছেলের পড়ালেখা ব্যহত হচ্ছে।
আপনাদের মাধ্যমে আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট সুষ্ঠ তদন্ত করে জড়িতদের আইনের আওতায় নেয়ার দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী তার ছেলের এস.এস.সি সমমান পরিক্ষায় অংশগ্রহনের সুযোগ করে দেবার জন্য প্রশাসনের নিকট অনুরোধ জানান।